শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫০ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নেমে এলো ৭০ হাজার ডলারে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারের নিচে নেমেছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনের পর বিটকয়েন যে পরিমান মূল্যবৃদ্ধি পেয়েছিল তা টানা এক সপ্তাহের দরপতনে সমপর্যায়ের নীচে নেমে গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুইয়ারি) বিটকয়েনের দাম একদিনেই ৭ শতাংশের বেশি কমে যায়। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া এই দরপতন এখনও অব্যাহত রয়েছে। গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩০ মিনিটে বিটকয়েনের দাম লেনদেন হচ্ছিল প্রায় ৭০ হাজার ৯০০ ডলারে।

সাম্প্রতিক এই পতনের ফলে চলতি বছরের শুরু থেকে বিটকয়েনের মূল্য প্রায় ২০ শতাংশ কমে গেছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এক লাখ ডলারের মাইলফলক স্পর্শ করে প্রতি বিটকয়েন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মে মাসেও সেই মূল্যও অতিক্রম করে। তবে অক্টোবরে সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ডলারের বেশি দামে পৌঁছানোর পর নিম্নমুখী হতে থাকে এই ডিজিটাল সম্পদ।

ট্রাম্পের পুনর্নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে শিথিল নীতি আসতে পারে-এমন প্রত্যাশায় বিটকয়েনসহ অন্যান্য ডিজিটাল মুদ্রার দাম দ্রুত বেড়েছিল। নির্বাচনি প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘ক্রিপ্টোকারেন্সির রাজধানী’ বানানোর অঙ্গীকার করেছিলেন।

এছাড়া নির্বাচনের আগে নিজের ছেলেদের সঙ্গে মিলে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামে একটি ক্রিপ্টো প্রতিষ্ঠানও চালু করেন।

ক্ষমতায় আসার পর ট্রাম্প একটি কৌশলগত ক্রিপ্টো রিজার্ভ গঠনের ঘোষণা দিয়েছিলেন, যেখানে বিটকয়েনসহ আরও চারটি ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত থাকবে।
তবে ট্রাম্প-সমর্থিত ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের সিনেটে আটকে আছে। ব্যাংক ও ক্রিপ্টো কোম্পানিগুলোর মধ্যে মতবিরোধের কারণে বিলটি পাস না হওয়ায় খাতটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বুধবার ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতা রো খান্না জানিয়েছেন, তিনি ট্রাম্পের ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নিয়ে তদন্ত করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, আবুধাবির এক কর্মকর্তার প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ শেয়ার কিনতে ৫০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

বিটকয়েনের পাশাপাশি বৃহস্পতিবার বিশ্বজুড়ে শেয়ার ও পণ্যবাজারেও দরপতন দেখা গেছে। রুপার দাম এক পর্যায়ে ১৬ শতাংশ পর্যন্ত কমে যায়। একই সঙ্গে হংকংয়ের প্রধান শেয়ার সূচক প্রায় ১ দশমিক ৩ শতাংশ এবং জাপানের সূচক ০ দশমিক ৭ শতাংশ কমেছে। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়