শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের সঙ্গে চুক্তি, ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ

গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সই হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশে ১০৩৯টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে জাপান এবং জাপানে ৭৩৭৯টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। 

সোমবার (০৯ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন  

তিনি বলেন, শিগগিরই এটি জাপানের সংসদে উঠবে। সেখানে অনুমোদনের পর এটি কার্যকর হবে। এই চুক্তির মধ্য দিয়ে অর্থনীতির উদার সম্ভাবনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই চুক্তির ফলে দেশে জাপানি বিনিয়োগ বাড়বে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করেছে বাংলাদেশ। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ বাড়বে। বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, কেয়ার গিভারসহ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে দেশটিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়