শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে নিজেকে গত ১৮ মাসের সময়ে ৭০ মার্ক দেবেন বলে জানিয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেছেন, মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে চ্যালেঞ্জ ছিল। সেখানে পুরোপুরি সফল হইনি। তবে পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

আলোচনা রয়েছে পরবর্তী সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন বা এমন প্রস্তাব আসলে কী করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ‘না’ জানিয়ে বলেন, রাজনৈতিক সরকার নিজেদের মতো সরকার গঠন করবে।

তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ চিহ্নিত করা হয়েছে। তবে ফেরত আনা জটিল, সহজ নয়। 

তিনি বলেন, কারা কোথায় অর্থ পাচার করেছে চিহ্নিত করা গেছে। তবে, কতো টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার সিরিয়াস হলে টাকা ফেরত আনতে পারবে। 

অর্থ উপদেষ্টা আরও বলেন, আমি এমন কিছু করিনি সরকার থেকে চলে গেলে পরবর্তী সরকারের সময় মামলা মোকদ্দোমা বা আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। তবে অন্য উপদেষ্টাদের কথা আমি বলতে পারবো না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়