শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০২ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ক্রয় তালিকায় বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ যুক্ত হলে মোট লেনদেনের পরিমাণ আরও বাড়বে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বোয়িংয়ের সঙ্গে ১৪টি বিমান কেনার চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে, যার সম্ভাব্য মূল্য প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার কোটি টাকা।

চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষিপণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এসব পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক দ্রব্য, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও মোটরযান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সরঞ্জাম, জ্বালানি পণ্য, সয়াবিন, দুগ্ধজাত পণ্য, গরুর মাংস, পোলট্রি, বাদাম ও বিভিন্ন ফল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করেছে। কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এছাড়া মার্কিন তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহারের শর্তে নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি তৈরি পোশাক ও বস্ত্র শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবে।

২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর প্রায় নয় মাসের বেশি সময় ধরে আলোচনা শেষে এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

চুক্তির আওতায় অশুল্ক বাধা কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গাড়ির নিরাপত্তা মানদণ্ড এবং চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ক্ষেত্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর সনদ স্বীকৃতি দেবে। একই সঙ্গে শুল্ক প্রক্রিয়া ডিজিটাল করা, পুনরায় উৎপাদিত (রি-ম্যানুফ্যাকচারড) পণ্যের ওপর বিধিনিষেধ প্রত্যাহার এবং সীমান্ত পারাপারের তথ্য আদান–প্রদান সহজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ শ্রম সুরক্ষা জোরদার, পরিবেশ আইন কার্যকর করা এবং মেধাস্বত্ব সুরক্ষায় কঠোর মানদণ্ড অনুসরণের অঙ্গীকার করেছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পনির ও মাংস উৎপাদনকারীদের স্বার্থ রক্ষায় ভৌগোলিক নির্দেশক (জিআই) সংক্রান্ত বিধান মেনে চলার কথাও উল্লেখ রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের মাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে অর্থায়নের সম্ভাবনা বিবেচনা করবে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়