শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসেই শেয়ারবাজারে বড় উত্থান, ২০ মিনিটেই লেনদেন ছাড়াল ২২৫ কোটি টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শেয়ারবাজারে প্রথম দিনের লেনদেনে আজ (রোববার) বড় উত্থানের আভাস মিলছে। এদিন সকাল ১০টায় লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে বড় শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১০ পয়েন্টের বেশি। আর মাত্র ২০ মিনিটেই লেনদেন হয়েছে ২২৫ কোটির বেশি। যেখানে এতদিন পুরো সাড়ে ৪ ঘণ্টার লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার ঘরে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসইর সবগুলো সূচক। মূলত অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় সূচকে বড় উত্থানের দেখা মিলেছে। ১০টা ২০ মিনিট পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়ার শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে ৩৫২টির দর বেড়েছে, কমেছে ১৫টির এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১১পয়েন্টে অবস্থান নেয়। এক্সচেঞ্জটি অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ বেড়েছে ৩৯ পয়েন্ট, সূচকটির অবস্থান ২ হাজার ৯৮ পয়েন্টে।

এদিকে সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা নির্বাচন পূর্ববর্তী পূর্ণ কার্যদিবসের লেনদেনের কাছাকাছি।

প্রসঙ্গত, নির্বাচনের জন্য টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ শেয়ারবাজারে লেনদেন চালু হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়