শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেট ফুয়েলের দাম আবারও বৃদ্ধি, বাড়তে পারে বিমান ভাড়া

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আরো বেড়েছে। এবার প্রতি লিটারে ২৪ টাকা ৭৯ পয়সা করে বাড়ানো হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ২২৭ টাকা ৮ পয়সা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেল জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে সমন্বয় করেছে সরকার।

এতে উড়োজাহাজের ভাড়া বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি।

সংস্থাটি জানায়, নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক রুটেও জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির মূল্য ১.৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম এক লাফে অভ্যন্তরীণ রুটে ৮০ শতাংশ ও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়