শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৫:৪৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার ইঙ্গিতে বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত মিলতেই বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমেছে। এর প্রভাব পড়েছে তেলের দামে, পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও মঙ্গলবার (২১ এপ্রিল) ফিরেছে আংশিক ইতিবাচক প্রবণতা।

বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে, কারণ চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু হতে পারে; এমন জোরালো আভাস পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে এই সম্ভাবনা বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এর আগের দিন সোমবার পরিস্থিতি ছিল ঠিক উল্টো। আলোচনা অনিশ্চিত হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই প্রায় ৬ শতাংশ বেড়ে যায়। তবে মাত্র একদিনের ব্যবধানে চিত্র পাল্টে গেছে।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা প্রায় ০ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৪ দশমিক ৯৪ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের মে মাসের সরবরাহ মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে নেমেছে ৮৮ দশমিক ৫০ ডলারে।
বিশ্ব জ্বালানি সরবরাহে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বড় ধরনের চাপ তৈরি করেছিল। এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে, এমন আশঙ্কাও জোরালো হচ্ছিল। তবে নতুন করে আলোচনার সম্ভাবনা সেই শঙ্কা কিছুটা হলেও প্রশমিত করছে। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়