শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ।

চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত দুইটি জাহাজে এসেছে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল। জেট ফুয়েল নিয়ে আসছে আরও একটি জাহাজ।   

দৈনিক দেশে ডিজেলের চাহিদা ১২ হাজার ৫০০ টন। এ হিসেবে একদিনে পৌঁছানো ডিজেল দিয়ে সারাদেশের পাঁচ দিনের বেশি চাহিদা মেটানো যাবে। গতকাল বিকেল ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা।  

এরপর শুক্রবার (২৪ এপ্রিল) ভোর ৫টার দিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ প্রিভে অ্যাঞ্জেল। একইভাবে, আজ বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ। 

বিষয়টি নিশ্চিত করে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল বিকেলে পৌঁছানো জাহাজ থেকে লাইটারিং এর মাধ্যমে ডিজেল খালাস শুরু হয়েছে। আজ সকালে ভেড়া জাহাজ থেকে লাইটারিং পরে শুরু করা হবে, কারণ মজুত কম থাকায় জেট ফুয়েলবাহী জাহাজ থেকে আগে লাইটারিং করা হবে। 

তিনি বলেন, বর্তমানে বহির্নোঙরে চারটি জাহাজ অপেক্ষমাণ আছে। জাহাজ ওভার-সাইজ হওয়ায় বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। কুতুবদিয়া এঙ্করেজে ছোট সাইজের মাদার ভেসেল দিয়ে লাইটারিং করা হচ্ছে। আবার মাত্র দুইটি জেটিতে বার্থিং হওয়ায় এর বেশি মাদার ভেসেল বার্থ করা সম্ভব হচ্ছে না। তবে, যত দ্রুত সময়ে জ্বালানি খালাস করা যায় সেই প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ নিয়ে ৫৩ দিনে চট্টগ্রাম বন্দরে ২৬ টি জাহাজে আট লাখ ২৩ হাজার ১৭০ টন জ্বালানি তেল এসেছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়