শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৭:১৮ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিপেইড মিটার রিচার্জে ২২০ ডিজিটের টোকেন পেয়ে বিভ্রান্ত হচ্ছেন? যা বলছে নেসকো

প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জ করার পর অনেক গ্রাহকই হঠাৎ করে ২২০ ডিজিটের দীর্ঘ টোকেন পেয়ে বিভ্রান্ত হচ্ছেন। তবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো ত্রুটি বা অস্বাভাবিক ঘটনা নয়। নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর করার জন্যই অতিরিক্ত এই টোকেন দেওয়া হচ্ছে।

জানা গেছে, আবাসিক প্রিপেইড মিটারগুলোতে বিদ্যুৎ বিল ছয়টি ধাপে হিসাব করা হয়। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রায় প্রতিটি ধাপের ইউনিট মূল্য পরিবর্তন হয়েছে। মিটারে নতুন মূল্যহার কার্যকর করতে গ্রাহকদের রিচার্জ টোকেনের সঙ্গে অতিরিক্ত টোকেন পাঠানো হচ্ছে। এ কারণে টোকেনের দৈর্ঘ্য বেড়ে ২২০ ডিজিট পর্যন্ত হচ্ছে।

নেসকো কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, এই টোকেন পাওয়া মানেই মিটারে কোনো সমস্যা হয়েছে; এমনটি নয়। বরং এটি নতুন ট্যারিফ হালনাগাদের একটি স্বাভাবিক প্রক্রিয়া।

টোকেন প্রবেশ করানোর ক্ষেত্রেও বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। এসএমএস বা সংশ্লিষ্ট পোর্টালে দেওয়া ২২০ ডিজিটের টোকেন প্রতি ২০ ডিজিট পরপর কমা (,) দিয়ে ভাগ করা থাকে। গ্রাহকদের প্রথম ২০ ডিজিট মিটারে প্রবেশ করিয়ে সবুজ বাটন বা ‘এন্টার’ চাপতে হবে।

এরপর পরবর্তী ২০ ডিজিট একইভাবে পর্যায়ক্রমে প্রবেশ করাতে হবে। সবগুলো অংশ সফলভাবে প্রবেশ করানোর পর মিটারে ব্যালেন্স যোগ হবে এবং নতুন বিদ্যুৎ ট্যারিফ কার্যকর হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, টোকেন প্রবেশ করাতে কোনো ধরনের সমস্যা হলে গ্রাহকরা নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রেও ফোন করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে।

এ সমস্যা থেকে দ্রুত কীভাবে সমাধান পেতে পারেন জেনে নিন

চূড়ান্ত সফল বার্তা: ১০ নম্বর ধাপের শেষ ২০টি ডিজিট চেপে ‘Enter’ দেওয়ার পর মিটারের ডিসপ্লেতে মূল রিচার্জের টাকা বা ‘SUCCESS’ লেখাটি ভেসে উঠবে।

জরুরি কিছু বিষয় ও কোডভুল হলে সংশোধন: চাপার সময় কোনো একটি সংখ্যা ভুল হলে ডেসকো মিটারের তীর চিহ্ন বা ক্রস (←) বোতামটি চেপে সেটি মুছে আবার সঠিক সংখ্যাটি চাপুন। পরপর ভুল করবেন না; মাঝপথে কোনো একটি ধাপে ভুল হলে স্ক্রিনে ‘Reject’ বা ‘Error’ দেখাতে পারে। এমন হলে ঘাবড়াবেন না, তবে পরপর তিনবার ভুল করলে মিটার লক হয়ে যেতে পারে।

মিটারের ব্যালান্স দেখা: টোকেন ইনপুট শেষ হওয়ার পর আপনার ডেসকো মিটারে টাকা যোগ হয়েছে কি না তা নিশ্চিত করতে ‘801’ চেপে ‘Enter’ দিন, স্ক্রিনে বর্তমান ব্যালান্স দেখতে পাবেন।

সূত্র: নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়