শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ১২:৪২ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মাইলফলক: মাথাপিছু আয় পৌঁছেছে ৩,০২০ ডলারে

দেশের মাথাপিছু জাতীয় আয় প্রথমবারের মতো ৩ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু আয় ৩ হাজার ২০ ডলারে পৌঁছেছে।

আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নতুন এই হিসাব ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত হিসাব ২ হাজার ৭৬৯ ডলার থেকে ২৫১ ডলার বা ৯ দশমিক ১ শতাংশ বেশি।

স্থানীয় মুদ্রার হিসাবে, মাথাপিছু বার্ষিক আয় আগের বছরের ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা হবে বলে প্রাক্কলন করা হয়েছে।

সবশেষ এই তথ্য আসাতে দক্ষিণ এশিয়ার উচ্চ-আয়ের অর্থনীতিগুলোর মধ্যে স্থান করে নিল বাংলাদেশ।

প্রাক্কলিত ৩ হাজার ২০ ডলারে মাথাপিছু আয়ের ফলে ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। দেশ তিনটির সবশেষ মাথাপিছু আয় যথাক্রমে ২ হাজার ৯৪০ ডলার, ১ হাজার ৫৮০ ডলার ও ১  হাজার ৫০০ ডলার।

তবে শ্রীলঙ্কার মাথাপিছু আয় প্রায় ৪ হাজার ২০ ও ভুটানের ৩ হাজার ৭১০ ডলার।

আর প্রায় ১৩ হাজার ৯২০ ডলার মাথাপিছু জাতীয় আয় নিয়ে এ অঞ্চলে শীর্ষস্থান ধরে রেখেছে মালদ্বীপ।

দেশে বসবাসকারীদের উপার্জন, ব্যবসার মাধ্যমে অর্জিত মোট আয় ও বিদেশ থেকে আসা আয় মিলিয়ে জাতীয় মাথাপিছু আয় হিসাব করা হয়।

বিবিএসের নতুন তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু জিডিপি আগের অর্থবছরের ২ হাজার ৬২৫ ডলার থেকে বেড়ে এ অর্থবছরে ২ হাজার ৮৬৬ ডলার হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়