শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫০ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য রক্ষায় ছাত্রদলের উচ্ছেদ অভিযান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক এলাকায় ফের বসানো অবৈধ দোকান উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবৈধ বাসস্ট্যান্ড ও দোকানপাট সরিয়ে দেয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি চাঁদাবাজি ও যানজটও সৃষ্টি হচ্ছিল।

তবে প্রায় প্রতিদিন বিকেলেই এসব অবৈধ দোকান ফের বসানো হচ্ছিল। এতে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা আবারও ঝুঁকির মুখে পড়ছিল। এর প্রেক্ষিতে ছাত্রদল নেতা সুমন সর্দারের নেতৃত্বে দোকানদারদের সঙ্গে কথা বলে অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, ‘শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখা এবং ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। এসব অবৈধ স্থাপনা শুধু পার্কের সৌন্দর্য নষ্টই করে না, শিক্ষার্থীদের যাতায়াতও বিঘ্নিত করে।’

তিনি আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থে জাতীয়তাবাদী ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাডাম জিয়ার হাতে গড়া শিক্ষাঙ্গন। সুতরাং এখানে ছাত্রদলের দায়বদ্ধতা রয়েছে।’

এ সময় ছাত্রদল নেতা মাসুদুল ইসলাম, কাওসার হোসাইন, আবু রায়হান, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আবু তাহের, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়