শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় সুখবর

দুর্গম এলাকায় বসবাসরত প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বড় এক সুখবর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার। 

তিনি বলেছেন, ‘হাওর, চর ও পাহাড়ের মতো দুর্গম এলাকায় বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে।’

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।

এ সময় অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার আরও বলেন, ‘বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।’ 

তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোতে সংস্কার করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নই হচ্ছে মন্ত্রণালয়ের লক্ষ্য।

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়