শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির, না মানলে ব্যবস্থা

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মাউশি।

অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে সোমবার (১ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী পরীক্ষা চলবে।

এ ছাড়া, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষাপ্রতিষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে মাউশি।

সতর্ক করে বলা হয়, এসব পরীক্ষা গ্রহণে কোনো শিক্ষক বা কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়