শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা, জরুরি নির্দেশনা ভর্তিচ্ছুদের জন্য

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর)। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সামনে রেখে ভর্তিচ্ছুদের জন্য জরুরি কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষার দিন সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

‘এর বাইরে কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়িসহ অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। এরপর আর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।’

নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রশ্নপত্র ফাঁসের যে কোনো গুজব বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এ ধরনের কোনো গুজব কেউ ছড়ালে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার সময় বাড়লো ১৫ মিনিট: চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। এ বছর ভর্তিচ্ছুরা পরীক্ষায় সময় পাবেন ১ ঘণ্টা ১৫ মিনিট। আগে পরীক্ষার সময় ছিল পুরোপুরি ১ ঘণ্টা।

পরীক্ষা মোট নম্বর কত, কোন বিষয়ে কত: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এইচএসসি বা সমমান সিলেবাস থেকে প্রশ্ন প্রণয়ন করা হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো—জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫, এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫।

পাস নম্বর ও ভুল উত্তরে নম্বর কাটা হবে যেভাবে: এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর দিলে তার জন্য কাটা হবে ০.২৫ নম্বর।

মেধাতালিকা করা হবে যেভাবে: এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে। এসএসসি জিপিএ×৮= ৪০ নম্বর। এইচএসসি জিপিএ×১২= ৬০ নম্বর। আর লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। এসএসসি, এইচএসসি ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে মেধাতালিকা চূড়ান্ত করা হবে।

তবে ২০২৪ সালের (সেকেন্ড) পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে চান্স পেয়ে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কর্তন করা হবে।

আসন সংখ্যা কত, আসনপ্রতি লড়বে কতজন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬টি। এরমধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস এক হাজার ৪০৫টি। অর্থাৎ, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি, যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স এক ৯৫০টি আসন।

এদিকে, ১৩ হাজার ৫১টি আসনের বিপরীতে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন ৯ জন (৯ দশমিক ৪০ জন) ভর্তিচ্ছু। এছাড়া আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়