শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করলেন ঢাবির শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী।

এ ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপন করেন।

মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু নানা প্রশাসনিক ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি।

হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন, আমরা মনে করি, বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা উচিত নয়। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।

তবে এই নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়