শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শনিবার (৩ ডিসেম্বর)। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষার শুরুর অন্তত এক ঘণ্টা আগে নিজ নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে উপস্থিত থাকতে হবে ভর্তিচ্ছুদের।

এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা হবে গড়ে প্রায় ২৪ জনের।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার্থী ও পরিদর্শকদের জন্য একাধিক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এসব নির্দেশনা জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, পরীক্ষায় কালো কালির বলপেন ব্যবহার করে ওএমআর শিটের সব লেখা ও বৃত্ত ভরাট করতে হবে। রোল নম্বর, পিন ও সেট কোড লেখার সময় বা বৃত্ত ভরাটে কোনো ধরনের ঘষামাজা বা ভাঁজ হলে ওএমআর শিট বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, পেনসিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি, ব্লু-টুথ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নেয়া যাবে না।

পরীক্ষার সময় নির্ধারিত থাকবে এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা শেষে ব্যবহৃত ওএমআর শিট পরিদর্শক বুঝে না নেওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসে থাকতে হবে। পরীক্ষা চলাকালীন দুই কান খোলা রাখতে হবে এবং মাস্ক পরা যাবে না। এ ছাড়া পরিদর্শকদের জন্যও আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে নোটিশে।

কৃষি গুচ্ছের আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। সূত্র: চ্যানেল ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়