শিরোনাম
◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন?

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৫:২৮ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো অনার্স কোর্স বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ তুলে দেওয়া হচ্ছে এমন দাবি প্রচারিত হয়। এসব তথ্য ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয় স্পষ্ট করেছে যে, অনার্স পর্যায়ের কোনো বিষয় বা কোর্স বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেই। ফলে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বন্ধ হয়ে যাচ্ছে এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো তথ্যের ক্ষেত্রে গুজব বা অনিশ্চিত সূত্রের পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়