শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিবন্ধিত ৬ দলের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে রাজনৈতিক দলের সাথে ইসির প্রথম দিনের সংলাপ শুরু হয়েছে।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বসবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

কয়েক ধাপে হওয়া এ সংলাপে পরবর্তীতে অংশ নেবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ইসির নিবন্ধিত অন্য দলগুলো। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় সংলাপে আমন্ত্রণ পাচ্ছে না আওয়ামী লীগ।

ইসির বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

এর আগে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে দিনব্যাপী এই সংলাপে অংশ নিতে দলগুলোকে চিঠি পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়