শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন

মনিরুল ইসলাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে ৭০টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে ৪১ জনের প্রার্থিতা বৈধ, নামঞ্জুর ২৩, অপেক্ষমাণ ৫ ও একজন প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে কমিশনে প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন। আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ।

এদিকে, দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর।

মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে, প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। এছাড়া নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়