শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবো: নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, ভোট সুষ্ঠু হলে কমপক্ষে ৩০ হাজার ভোট বেশি পেয়ে আমরা বিজয়ী হবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তার আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, অভিযোগের মত শুনালেও এটা বাস্তব যে আমরা একটা ভদ্র নম্র পলিটিক্স করায় আমাদের লোকজন স্বাভাবিকভাবেই বিনয়ী মানুষ। তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। মূলত, আমরা ভদ্র পলিটক্স করায় অনেকেই দুর্ব্যবহার করছেন।

এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ করে নুর বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, অনেক জায়গায় প্রিসাইডিং অফিসার, সরকারী প্রিসাইডিং অফিসার- তারা একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্রের মধ্যে ভোট চাচ্ছেন এবং মানুষকে প্রেসার ক্রিয়েট করছেন।

এছাড়াও বিভিন্ন এলাকায় এজেন্টের সাথে ঝামেলা করার অভিযোগ তুলে তিনি বলেন, এতে আমাদের ভোটাররা এবং এজেন্টরা আতঙ্কিত হয়েছেন।

নুরুল হক নুর বলেন, এখানকার চল্লিশটির মতো ভোটকেন্দ্র অত্যাধিক ঝুঁকিপূর্ণ। যেখানে যেকোনো সময়ে সংঘাত-সহিংসতা হতে পারে। এখন শেষ সময় প্রশাসনের তৎপরতা না থাকলে একটু সমস্যা হবে। আশা করি, এ ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নেবে। 

প্রসঙ্গত, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়