শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই আসনেই মুফতি ফয়জুল করীমের বড় পরাজয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও ৬ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১,৩১,৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩,৫২৮ ভোট।

বরিশাল-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮১,০৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মাহমুদুন্নবি পেয়েছেন ৫৪,৫৩৩ ভোট, আর হাতপাখা প্রতীকের ফয়জুল করীম পেয়েছেন মাত্র ২৮,৮২৩ ভোট।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির শক্তিশালী সংগঠন ও স্থানীয় গতিশীলতার কারণে হাতপাখা প্রতীক বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। 
 
ফলাফল ঘোষণার পর উভয় আসনে ধানের শীষের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে এবং নির্বাচনী পরিবেশ শান্ত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়