শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন

বিবিসি বাংলা: জাতীয় সংসদ নির্বাচনে মোট কী পরিমাণ ভোট পড়েছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, সবগুলো আসনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত ভোটার উপস্থিতির চূড়ান্ত হার প্রকাশ করা সম্ভব নয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিবের কাছে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি জানান, এখনো ২৯৯টি আসনের পূর্ণাঙ্গ ফল না পাওয়ায় মোট ভোটের সঠিক হিসাব দেওয়া যাচ্ছে না। সব আসনের ফল পাওয়ার পরই ভোটার উপস্থিতির শতকরা হার নির্ধারণ ও ঘোষণা করা হবে।

এর আগে নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, ভোটগ্রহণের দিন দুপুর ২টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ। তবে শেষ আড়াই ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে, সে সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি কমিশন।

সাধারণত ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ভোটের হার জানিয়ে থাকে নির্বাচন কমিশন। কিন্তু এবার সেটি না হওয়ায় এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আসনের ফলাফল সংগ্রহ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়