শিরোনাম
◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চমক জাগিয়েও হারলেন তাহেরী, হবিগঞ্জ-৪: বিপুল ভোটে ফয়সলের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। এ আসনের আলোচিত প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. গিয়াস উদ্দিন তাহেরী বড় ব্যবধানে হেরে গেছেন।

মোমবাতি প্রতীকে লড়ে হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সলের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন মো. গিয়াস উদ্দিন তাহেরী। তার প্রাপ্ত ভোট ৮৪ হাজার ৩২৩টি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ–৪ আসনে পোস্টাল ভোটসহ মোট কেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে প্রাপ্ত কেন্দ্র ১৮৩টি।

গণভোটে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১। প্রদত্ত ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৭৩৯টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ৩৭২টি এবং ‘না’ ভোট ১ লাখ ২৩ হাজার ২৬টি।

জেলা প্রশাসন ও রিটা‌র্নিং কর্মকর্তা এস এম ফয়সলকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা ক‌রেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়