শিরোনাম
◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, বন্ধ ৩ ইউনিট ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল ◈ প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ, আসছে নতুন বিধান ◈ প্রতিকূলতা জয় করে দৃশ্যমান বামনী ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ ◈ জুলাই থেকেই আংশিক বাস্তবায়ন হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে নেই আলাদা বরাদ্দ ◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৯:২৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

এক বছরের বেশি সময় ধরে মস্তিষ্কের টিউমারজনিত জটিলতায় ভুগছেন নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কাঞ্চনের ঘনিষ্ঠজন ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, ‘আশানুরূপ কোনো উন্নতি এখনো দেখা যায়নি অভিনেতার শরীরে।’ 

তিনি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের অবস্থা মোটামুটি আগের মতোই রয়েছে। কয়েক দফা থেরাপি নিয়েছেন, এখন আরেক ধাপের থেরাপি চলছে। এটি ৩০ জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকরা পরবর্তী অবস্থা মূল্যায়ন করবেন।’

লিটন আরও জানান, ইলিয়াস কাঞ্চন এখন টুকটাক কথা বলতে পারলেও কথাবার্তায় এখনও জড়তা রয়েছে। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায় অবস্থান করছেন অভিনেতা। সেখান থেকে কিছু পারিবারিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় এসেছে। সেগুলো দেখে অনেকে ভাবছেন, অভিনেতা বুঝি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

বাংলা চলচ্চিত্রে আশির ও নব্বইয়ের দশকে দাপুটে অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ইলিয়াস কাঞ্চন। অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন জনপ্রিয়তার শীর্ষে থাকা এক তারকা। রোমান্টিক, অ্যাকশন কিংবা সামাজিক—সব ধরনের চরিত্রেই তিনি ছিলেন সাবলীল।

তবে শুধু অভিনেতা হিসেবেই নয়, একজন সচেতন নাগরিক হিসেবেও ইলিয়াস কাঞ্চনের পরিচিতি ব্যাপক। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর তার জীবনের মোড় ঘুরে যায়। সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন।

দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। দেশজুড়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা তৈরিতে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিভিন্ন সময় সরকার ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে কাজ করে তিনি এই আন্দোলনকে আরও বেগবান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়