শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে এসব সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ।

শনিবার (১ নভেম্বর) বৃষ্টি পরবর্তী সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, মুষলধারে বৃষ্টির কারণে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক, বনানী কবরস্থানের সামনের সড়ক, পুলিশ প্লাজার সামনের সড়কসহ অন্যান্য কিছু স্থানে পানি জমে গেছে। ফলে রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে যাতে যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখা যায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়