শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস

দেশের ওপর আসছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতের তিন মাসের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ মৌসুমে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়া দফতরের তথ্যমতে, এবার দেশে ৩–৮টি মৃদু (৮–১০°সে) থেকে মাঝারি (৬–৮°সে) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২–৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪–৬°সে) আঘাত হানার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায়—বিশেষ করে নদী–নদীর অববাহিকায়—মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

দপ্তর জানায়, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, এতে শীতের অনুভূতি আরও বাড়বে।

তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়