শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলুদ থেকে তুলসী: যে ৫ পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে

নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি বিশেষ কিছু পানীয়ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই পানীয়গুলো অল্প সময়ে সহজে তৈরি করা যায়।

এ ছাড়া মৌসুমি ফ্লুসহ অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষিত রাখতে কার্যকর।

আমলকীর রস

এটি ভিটামিন সির দারুণ উৎস। এক গবেষণা থেকে জানা যায়, আমলকী প্রাকৃতিক ভিটামিন

সি-এর দ্বিতীয় সর্বোচ্চ উৎস। প্রতিটি আমলকীর মধ্যে ৬০০ থেকে ৭০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে।

হলুদ-আদা চা

হলুদে থাকা প্রাকৃতিক রাসায়নিক উপাদান কুরকিউমিন শরীরের জন্য বেশ উপকারী। গবেষণায় দেখা গেছে, কুরকিউমিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে প্রদাহের মাত্রা অনেকটা কমে যায়। এটি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তুলসী চা

তুলসীর অনেক উপকারিতা রয়েছে। এটি মানসিক চাপ কমাতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও জিংক শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

গ্রিন স্মুদি

সকালের পানীয় হিসেবে গ্রিন স্মুদি অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু। এটি ক্লোরোফিল, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হলুদ দুধ

এটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক পানীয়, যা স্বাস্থ্য উপকারিতায় ভরপুর এবং পাচনতন্ত্রের সুস্থতা বজায় রাখে। এই পানীয় নিয়মিত খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা মিলবে। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়