শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০২:০৯ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচণ্ড গরমে শরীর ঠিক রাখতে স্যালাইন না ফলের রস—কোনটি বেশি উপকারী?

বৈশাখ শুরুর পর থেকেই তীব্র তাপদাহ শুরু হয়েছে। এতে বিপর্যস্ত জনজীবন। এদিকে গরমের কারণে সারাদেশে অসুস্থতার মাত্রাও বেড়েছে। এই গরমে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। আর তাই পানিশূন্যতা দূর করতে পানীয় জাতীয় খাবারের কোনো বিকল্প নেই।

অনেকেই মনে করেন দ্রুত পানিশূন্যতা পূরণে স্যালাইন খেলে ভালো ফল পাওয়া যায়। অনেকে আবার ভরসা রাখেন ফলের রসে। আর এ কারণে ওআরএস এবং ফলের রস খাওয়ার প্রবণতা বেড়েছে।

এখন প্রশ্ন হলো- এই গরমে ওআরএস নাকি ফলের রস, কোনটি খেলে শরীর ভালো থাকবে?

ফলের রসে মহৌষধি
পুষ্টিবিদদের মতে, গরমে তাজা ফলের রস নিয়মিত খাওয়া যেতেই পারে। তাতে যেমন পানির ঘাটতি মিটে যায়, ঠিক তেমনই শরীরে প্রবেশ করবে অত্যন্ত উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, মিনারেলস, জিংক ইত্যাদি। আর গরমে তৃষ্ণা মেটায় ফলের রস, আর এটি স্বাস্থ্যের জন্যও উপকারী।
  
স্যালাইন বা ওআরএস
ওরাল রিহাইড্রেশন সলিউশন (ওআরএস) বা খাবার স্যালাইন আবিষ্কার হওয়ার পর থেকেই অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। ডিহাইড্রেট হলে শরীর থেকে পানির পাশাপাশি সোডিয়াম-পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যায়। আর ওআরএস দেহে পানি এবং অন্যান্য খনিজের ভারসাম্য ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পৃথিবী জুড়ে ওআরএস-এর চাহিদা ব্যাপক।

এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন, গরমের সময়ে ওআরএস ও ফলের রস এই দুই পানীয়ই শরীরের জন্য খুবই উপকারী। তাই প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চাইলে এই দুই পানীয়ই ঘুরিয়ে ফিরিয়ে পান করতে হবে। তবে ডিহাইড্রেশন হলে বা ডায়রিয়ার কবলে পড়লে তখন ওআরএসই একমাত্র ভরসা।

সূত্র: মেডিকেল নিউজ টুডে ও হেলথলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়