শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি এবং দুই জন অতি-ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীকে নিষিদ্ধ করার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ পদক্ষেপ নিল দেশটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সেক্রেটারি অফ স্টেট নেভা গ্রাসিক বলেছেন, 'এই পদক্ষেপের মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন, মানবাধিকারের সার্বজনীন মূল্যবোধ এবং একটি নীতিগত ও সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্র নীতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করছে।'

ইইউ সদস্য স্লোভেনিয়া গত আগস্ট মাসে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সঙ্গে ইসরায়েলি-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নেভা গ্রাসিক বলেন, নেতানিয়াহু আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'জনগণ জানে, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা চলছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে, স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক মানবিক আইনের সিদ্ধান্তের সঙ্গে ধারাবাহিকভাবে সম্মতি প্রকাশ করে।'

অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ছোট্ট এই দেশটি বারবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ত্রাণ সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে। সূত্র: ইত্তেফাক 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়