শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলে অস্ত্র রফতানি শূন্যে নামাল জার্মানি

৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানির অনুমতি পায়নি জার্মান প্রতিষ্ঠানগুলো। এর ফলে উল্লেখিত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানি শূন্যে নেমে আসে।

জামার্ন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সরকার গত আগস্টে ইসরাইলে অস্ত্র রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে দেশটিতে জার্মান অস্ত্র রফতানি শূন্যে নেমে এসেছে।

জার্মানির বামপন্থী দল ডি লিঙ্কে’র সংসদ সদস্য উলরিশ থোডেনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে বার্তাসংস্থা ডিপিএর খবরে বলা হয়, ৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানির অনুমতি পায়নি জার্মান প্রতিষ্ঠানগুলো। এর ফলে উল্লেখিত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানি শূন্যে নেমে আসে।

এর আগে, গত ৮ মার্চ জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানান, গাজা যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম আপাতত রফতানির অনুমতি দেবে না জার্মান সরকার।

সে সময় ফিলিস্তিনিদের প্রতি আচরণের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ক্রমাগত সমালোচনা করছিল জার্মান সরকার। যদিও এর জন্য দেশটির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি জার্মানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়