শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান

গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক এক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে কোনো দেশ তৃতীয় দেশের দ্বারা হামলার শিকার হলে তা উভয় দেশই নিজের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে। খবর জিও নিউজ 

এই চুক্তির পর গুঞ্জন ওঠে সৌদিকে পারমাণবিক অস্ত্র দেবে পাকিস্তান। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সৌদির কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছেন না।

সাংবাদিক মেহেদি হাসান ‘জিতিও’ অনুষ্ঠানে খাজা আসিফকে প্রশ্ন করেন কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে এ চুক্তি হয়েছে কি না? জবাবে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছিল।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দ্বারা এখন সৌদি আরব সুরক্ষিত কি না। জবাবে তিনি বলেন, ‘সৌদির সঙ্গে আমাদের অনেক পুরোনো সামরিক সম্পর্ক রয়েছে। একটা সময় আমাদের পাঁচ ছয় হাজার সেনা সেখানে ছিল। সৌদিতে আমাদের সামরিক উপস্থিতি রয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়