শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক মন্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দিলেন আদালত

চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ নেওয়ার দায়ে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আদালত। দেশটির জিলিন প্রদেশের একটি আদালত রবিবার এ রায় ঘোষণা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া।  রয়টার্স

শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তাং নগদ অর্থ, সম্পদসহ মোট ২৬ কোটি ৮০ লাখ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ কোটি ৬০ লাখ টাকা) ঘুষ নিয়েছেন।

যদিও তিনি অপরাধ স্বীকার করেছেন উল্লেখ করে, চাংচুন মধ্যবর্তী গণআদালত তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত করেছে।

তদন্তের ছয় মাস পর এবং পদ থেকে অপসারণের কিছুদিনের মধ্যেই গত নভেম্বরে তাংকে চীনা কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।

তাংয়ের বিরুদ্ধে তদন্ত অস্বাভাবিকভাবে দ্রুত সম্পন্ন হয় এবং তা প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু ও তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধে হওয়া অনুরূপ তদন্তের পরপরই এটি পরিচালিত হয়।

২০২০ সালে প্রেসিডেন্ট শি চিনপিং চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোয় শুদ্ধি অভিযান শুরু করেন, যার উদ্দেশ্য ছিল পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের ‘সম্পূর্ণ অনুগত, সম্পূর্ণ নির্মল ও সম্পূর্ণ নির্ভরযোগ্য’ করে তোলা।

সরকারি জীবনী অনুযায়ী, তাং ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন। পরে তাকে কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী করা হয়।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি বলেন, দুর্নীতিই কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়