শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫ বছরের কনে কে বিয়ে, বাসর রাতের পরের দিন মৃত্যুবরণ করেন ৭৫ বছর বয়সী বর

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জৌনপুর জেলার কুচমুচ গ্রামের চাঞ্চল্যকর ঘটনা। একাকিত্ব দূর করতে ৩৫ বছর বয়সী নারীকে বিয়ে করার এক দিন পরই মারা গেলেন ৭৫ বছর বয়সী বর সংগ্রাম। এই আকস্মিক মৃত্যুতে গোটা গ্রামে জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংগ্রাম এক বছর আগে প্রথম স্ত্রীকে হারান। নিঃসন্তান হওয়ায় দীর্ঘদিন ধরে একাকী জীবন কাটাচ্ছিলেন এবং কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যরা এই বয়সে তাঁকে পুনরায় বিয়ে করতে বারণ করলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সংগ্রাম জালালপুর এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী মানভাবতীকে বিয়ে করেন। প্রথমে আদালতে তাঁদের আইনি বিবাহ সম্পন্ন হয় এবং পরে স্থানীয় একটি মন্দিরে ঐতিহ্যবাহী রীতি পালন করা হয়।

বিয়ের পর নববিবাহিতা মানভাবতী জানান, তাঁর স্বামী তাঁকে আশ্বাস দিয়েছিলেন, তিনি সংসারের দায়িত্ব নেবেন এবং সংগ্রাম ‘বাচ্চাদের দেখাশোনা করবেন’। নববধূ আরও জানান, বিয়ের রাতে তাঁরা দীর্ঘ সময় আলাপ করেছেন।

তবে, মঙ্গলবার সকালে হঠাৎ সংগ্রামের শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই অপ্রত্যাশিত মৃত্যু গ্রামে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদল বাসিন্দা এটিকে বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক মৃত্যু বলে মনে করলেও অন্য পক্ষ এর পেছনে রহস্যের গন্ধ পাচ্ছে।

এদিকে, মৃত সংগ্রামের দূরবর্তী আত্মীয়রা, যাদের মধ্যে দিল্লিতে বসবাসকারী ভাইপোরাও রয়েছেন, তাঁরা অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত করে দিয়েছেন। তাঁরা দাবি করছেন, তাঁরা ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত যেন মৃতদেহ দাহ করা না হয়। স্থানীয় প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ময়নাতদন্ত বা পুলিশি তদন্তের নির্দেশ দেওয়া হয়নি। যদিও স্থানীয়ভাবে তদন্তের দাবি উঠেছে। সূত্র: আজকের পত্রিকা 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়