শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০২:০৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কয়েক ঘণ্টা ভয় দেখানোর পর জাহাজগুলো আটক শুরু করেছে ইসরায়েল

কয়েক ঘণ্টা ভয় দেখানোর পর গাজা অভিমুখে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বহরে থাকা জাহাজগুলো আটক শুরু করেছে ইসরায়েল। একটি জাহাজে হামলার খবরও এসেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেলগুলোর একটি বিবৃতিতে বলা হয়েছে, মিশনের 'জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে।'

বিবৃতিতে বলা হয়েছে, 'ক্যামেরা অফলাইনে আছে এবং সামরিক কর্মীরা জাহাজে উঠেছেন। আমরা জাহাজে থাকা সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং অবস্থা নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি।'

এর আগে পৃথক বিবৃতিতে নৌবহরটি জানায়, ইসরায়েলি জাহাজগুলো বুধবার (১ অক্টোবর) ফিলিস্তিনি ভূখণ্ডের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তাদের দুটি জাহাজের কাছে এসে 'বিপজ্জনক এবং ভীতি প্রদর্শনমূলক কৌশল' ব্যবহার করেছে।

আয়োজকরা জানিয়েছেন, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে ফ্লোটিলার দুটি নৌকা আলমা এবং সিরিয়াসকে ঘিরে ফেলে। সমস্ত নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়।

ফ্লোটিলার বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি ‘এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের মারাত্মক বিপদের মধ্যে ফেলেছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়