শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১০:১২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের লিল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে এ হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসি প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, লিল্যান্ড শহরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষীক হোমকামিং ফুটবল খেলা দেখতে অনেক মানুষের ভিড় হয়েছিল। লিল্যান্ডের প্রধান সড়কে হামলাটি ঘটেছে। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। 

মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স জানিয়েছেন, খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলাকারী জীবিত না মৃত তা নিয়েও কোনো তথ্য দেয়নি পুলিশ। এ ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন (এমবিআই)।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লিল্যান্ডের মেয়র জন লি। সূত্র: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়