শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:৪৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত

কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ ঘিরে উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, 'আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে, পাকিস্তান ও তালেবান ৪৮ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটি আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।'

এই সময়ের মধ্যে উভয় পক্ষই সমস্যার একটি 'ইতিবাচক এবং টেকসই সমাধান' খুঁজে বের করার লক্ষ্যে গঠনমূলক সংলাপে অংশ নেবে।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে নির্ভুল হামলা চালানোর পরপরই যুদ্ধবিরতির খবর এলো।

নিরাপত্তা সূত্রগুলো জোর দিয়ে বলেছে, পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো বহিরাগত আগ্রাসনের কার্যকরভাবে জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখে এবং শক্তি ও সংকল্পের সঙ্গে জাতীয় সীমান্ত রক্ষা অব্যাহত রাখবে। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়