শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদ–জেদ্দা মাত্র চার ঘণ্টায়, সৌদিতে শুরু হচ্ছে ‘ল্যান্ড ব্রিজ’ রেল যুগ

সৌদি আরব ৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করতে যাচ্ছে এক উচ্চগতির রেল প্রকল্প, যা লোহিত সাগরকে উপসাগরীয় অঞ্চল অর্থাৎ রিয়াদ থেকে জেদ্দাকে যুক্ত করবে। রোববার (১৯ অক্টোবর) ওকাজ আরবি দৈনিকের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, এই অত্যাধুনিক রেললাইনটির নাম দেয়া হয়েছে “ল্যান্ড ব্রিজ”। বহু আন্তর্জাতিক মহল এটিকে বলছে ‘মরুর বিস্ময়’। প্রকল্পটি বাস্তবায়িত হলে মরুভূমি ভেদ করে প্রায় ১৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র চার ঘণ্টায়। বর্তমানে গাড়িতে সময় লাগে প্রায় ১২ ঘণ্টা।

সৌদি ভিশন-২০৩০
দেশটির উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা সৌদি ভিশন ২০৩০–এর অংশ হিসেবে রেল সংযোগ সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে ৫ হাজার ৩০০ কিলোমিটার রেলপথকে বাড়িয়ে ৮ হাজার কিলোমিটারেরও বেশি করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এতে সৌদি আরব মধ্যপ্রাচ্যের রেল ও বাণিজ্যিক পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি রেলওয়ে কোম্পানি (এসএআর) জানিয়েছে, এই প্রকল্পের আওতায় মালবাহী ও যাত্রীবাহী উভয় ধরনের স্টেশন তৈরি করা হবে। বিশেষভাবে কিং আব্দুল্লাহ বন্দরকে যুক্ত করা হবে ইয়ানবু ও অন্যান্য শিল্পাঞ্চলের সঙ্গে। ইতোমধ্যেই দ্রুতগতির ১৫টি নতুন ট্রেন কেনার অর্ডার দিয়েছে এসএআর যা ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।

‘ড্রিম অব দ্য ডেজার্ট’ ও পরিবেশবান্ধব রেল ব্যবস্থা
শুধু বাণিজ্যিক রেল নয়, যাত্রীদের জন্য বিলাসবহুল ভ্রমণের পথও তৈরি করছে সৌদি আরব। শুরু হতে যাচ্ছে “ড্রিম অব দ্য ডেজার্ট” নামের বিলাসবহুল ট্রেন সার্ভিস। রিয়াদ থেকে কুরাইয়াত পর্যন্ত ১২৯০ কিলোমিটার পথজুড়ে এই ট্রেন মরুভূমির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ দেবে ভ্রমণপিপাসুদের।

সম্প্রসারণ পরিকল্পনায় হাইড্রোজেনচালিত ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে, যা পরিষ্কার শক্তি এবং টেকসই পরিবহনের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতির প্রতিফলন। রেল ভ্রমণের প্রতি দেশটির উৎসাহ ইতিমধ্যেই স্পষ্ট। শুধুমাত্র ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ২.৬ মিলিয়নেরও বেশি যাত্রী সৌদির ট্রেনে চড়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়