শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৩০ সেকেন্ডে মঙ্গলে যাওয়ার স্বপ্নপূরণ!

মঙ্গলের লাল পাহাড়। আর দূর দিগন্তে নীলাভ আকাশ। অপূর্ব দেখতে এই দৃশ্যপটের বুকে দাঁড়িয়ে কিছু ক্যাপসুল। অত্যাধুনিক নকশায় তৈরি এই ক্যাপসুল পেরিয়ে কিছু দূর এগিয়ে গেলে দেখা মিলবে বেজ ক্যাম্পের। তারও একটু দূরে রয়েছে স্যাটেলাইট লঞ্চ সেন্টার। মরুর বুকে এমন স্থাপত্য দেখে যে কারোরও চোখ উঠবে কপালে।

পৃথিবী থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব প্রায় ৩৫ কোটি কিলোমিটার। কিন্তু সেই দূরত্বকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে নামিয়ে এনেছে চীন। না মঙ্গলগ্রহ দেখার জন্য পাড়ি দিতে হবে না কোটি কোটি কিলোমিটার বরং পৃথিবীর বুকেই মঙ্গলগ্রহে চষে বেড়ানোর স্বাদ পাওয়া যাবে। চীনের উত্তর-পশ্চিমের গানসু প্রদেশের জিউচ্যাংয়ে রয়েছে মঙ্গলের মতো দেখতে এই ভূমিরূপ।

স্পেস সায়েন্স ও টেকনোলজির সাহায্যে মঙ্গলগ্রহ থিমের এই বেজ গড়ে তোলা হয়েছে। গানসুতে এই আউটার স্পেস ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ফুটেজে দেখা যায়, গোবি মরুভূমির বুক চিড়ে গড়ে তোলা হয়েছে ফিউচারিস্টিক বেজ ক্যাম্প। সেই ক্যাম্পের ইন্টেরিয়র ডিজাইনও উদ্ভাবনী। দর্শনার্থীরা এসব ক্যাম্পে এসে মহাকাশচারীদের যন্ত্রপাতি খুটিয়ে খুটিয়ে দেখা কিংবা স্পেস স্যুট পরে মহাশূন্যের হাঁটার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

এক দর্শনার্থী জানান, মহাকাশচারীরা কতটা সমস্যায় পড়েন, তা অনুধাবন করতে পেরেছি। কারণ আমার মাথা ঘুরিয়েছে আবার অস্বস্তিও লেগেছে। আরেকজন দর্শনার্থী জানান, মঙ্গলগ্রহ ও পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে পার্থক্য বোঝার জন্য মেশিন থাকলে ভালো হতো। তবে এমন পরিবেশে আসার পর শিশুদের অ্যারোস্পেসের জ্ঞান অর্জন সহজ বলে অনেকেই এর প্রশংসাও করেছেন।

গোবি মরুভূমির ৬৭ কিলোমিটার এলাকাজুড়ে এই মার্স বেজ ওয়ান গড়ে তোলা হয়েছে। এখানে এসে দর্শনার্থীরা মার্স প্রোব ও রোভারের রেপ্লিকা দেখতে পারবেন। রয়েছে নক্ষত্র দেখার তাঁবু ও থ্রিডি প্রিন্টেড মার্শিয়ান বাসস্থান। এখানে রয়েছে সিমুলেটেড রকেট লঞ্চার, ম্যানুয়েল স্পেসক্রাফট ডকিং এবং মঙ্গলগ্রহের মতো আবহাওয়ায় হাইড্রোপনিক প্লান্ট বেড়ে ওঠা দেখার সুযোগ। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়