শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৩:৫২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বুধবার (২২ অক্টোবর) কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এতে বেসামাল হয়ে পড়ে হেলিকপ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। খবর-এনডিটিভি

দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এ দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে অবতরণের স্থান হিসেবে প্রামাদমকে নির্ধারণ করা হয়েছিল এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।

তিনি আরও জানান, প্রথমে পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এটি প্রামাদমে পরিবর্তন করা হয়েছিল। কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি, তাই অবতরণের সময় হেলিকপ্টারের ওজনের ভার নিতে পারেনি হেলিপ্যাড। হেলিকপ্টারের চাকাগুলি মাটিতে স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল। 

চার দিনের কেরল সফরে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি। ওই সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের কারণে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। ভিডিওতে দেখা যায়, উপস্থিত দমকল ও পুলিশ সদস্যরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়