শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি থেকে বাদ পড়ল যেসব দেশ

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন পূরণের অন্যতম পথ ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি। তবে ২০২৬ সালের ডিভি লটারিকে ঘিরে দুঃসংবাদ দিয়েছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট নভেম্বরের ভিসা বুলেটিনের সর্বশেষ আপডেট অনুসারে, এই বছর মোট ১৯টি দেশ ডিভি প্রোগ্রাম থেকে বাদ পড়েছে।

তালিকায় রয়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন (মূলভূখণ্ড ও হংকংসহ), ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা, এল সালভাদর, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, ভেনিজুয়েলা ও ভিয়েতনাম।

এর মধ্যে নতুনভাবে যুক্ত হয়েছে কিউবা, বাকি দেশগুলো গত বছরও আবেদন করার সুযোগ পায়নি।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, যেসব দেশের নাগরিকরা আগের ৫ বছরে যুক্তরাষ্ট্রে অনেক বেশি অভিবাসন করেছেন, তারা সাধারণত এই কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হন না।

এশিয়ার যেসব দেশ আবেদন করতে পারবে

২০২৬ সালের ডিভি লটারিতে এশিয়া অঞ্চল থেকে ৩১টি দেশ ও অঞ্চল আবেদন করার সুযোগ পাচ্ছে। এর মধ্যে রয়েছে—আফগানিস্তান, ভুটান, বাহরাইন, ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিবাসন প্রোগ্রাম, যা গ্রিন কার্ড লটারি নামেও পরিচিত। এর মূল লক্ষ্য হলো এমন দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া, যেখান থেকে গত পাঁচ বছরে তুলনামূলকভাবে কম সংখ্যক মানুষ আমেরিকায় অভিবাসী হয়েছে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র তার জনসংখ্যার বৈচিত্র্য বজায় রাখতে চায়। প্রতি বছর এই কর্মসূচির অধীনে ৫৫ হাজার পর্যন্ত স্থায়ী বাসিন্দা ভিসা (গ্রিন কার্ড) দেওয়া হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়