শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ইরানি অস্ত্র পরিবহনের অভিযোগে পাকিস্তানি নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড

ইরানে নির্মিত অস্ত্র পরিবহনের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযুক্ত মুহাম্মদ পাহলাওয়ানের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহায়তার অভিযোগ করা হয়। খবর ইউরেশিয়া রিভিউয়ের।

খবরে বলা হয়, গত ৫ জুন একটি ফেডারেল জুরি মুহাম্মদ পাহলাওয়ানকে সন্ত্রাসীদের সহায়তা ও সম্পদ সরবরাহের ষড়যন্ত্র, ইরানের গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে সহায়তা, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অস্ত্র কর্মসূচিতে সহায়তা, এবং হুথি বিদ্রোহীদের কাছে বিস্ফোরক পরিবহনের অভিযোগে দোষী সাব্যস্ত করে।

গত ১৬ অক্টোবর আদালত এই রায় দেয়। আদালতের রেকর্ড ও সাক্ষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ জানুয়ারির রাতে সোমালিয়া উপকূলের কাছে আরব সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে নেভি সিল ও মার্কিন কোস্ট গার্ডের সদস্যরা একটি পতাকাবিহীন ছোট নৌকা আটক করে। ওই নৌকায় ১৪ জন নাবিক ছিলেন, তাদের মধ্যে ছিলেন পাহলাওয়ানও।

তল্লাশিতে জাহাজে পাওয়া যায় ইরানি নির্মিত উন্নত অস্ত্র — ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইলের উপকরণ এবং একটি ওয়ারহেড।

তল্লাশির সময় পাহলাওয়ান মার্কিন বাহিনীকে মিথ্যা তথ্য দেয় এবং এই অভিযানে দুই মার্কিন নেভি সিল — ক্রিস্টোফার চেম্বার্স ও নাথান গেজ ইনগ্রাম — প্রাণ হারান বলে খবরে বলা হয়। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়