শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০১:১৯ রাত
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী অভিযান: ব্রাজিলে নিহত বেড়ে ১৩২

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলমান পুলিশি অভিযানে দুদিনে অন্তত ১৩২ জন প্রাণ হারিয়েছেন। রিওর প্রসিকিউটর কার্যালয় থেকে বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, 'রেড কমান্ড' নামের এক অপরাধচক্র দমন করতে এই অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রিওর বিভিন্ন বস্তি এলাকায় দলটি তাদের আধিপত্য বৃদ্ধি করছিল।

ভারী অস্ত্রে সজ্জিত প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য মঙ্গলবার শুরু হওয়া অভিযানে যোগ দেন। তাদের সহায়তার জন্য আর্মার্ড ভেহিকেল, হেলিকপ্টার এবং ড্রোন মোতায়েন করা হয়। রিওর উত্তরাঞ্চলে দুটি দরিদ্র এলাকায় (ফাভেলা) মূলত ওই অভিযান সীমাবদ্ধ রাখা হয়। ব্রাজিলের সবচেয়ে বড় মাদক কারবারি চক্রের মূল ঘাঁটি ওই অঞ্চলেই রয়েছে।

কমপ্লেক্সো দা পেনিইয়া এবং কমপ্লেক্সো দো আলেমাওতে পরিচালিত অভিযানকে রিওর ইতিহাসে বৃহত্তম বলে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যের গভর্নর ক্লদিও ক্যাস্ত্রো।

চলমান অভিযানে রিওর বিভিন্ন সড়কে মরদেহের স্তূপ জমে উঠতে দেখা যায়। এসময় শহরের রাস্তায় রাস্তায় শোনা যাচ্ছিল স্বজনহারাদের আহাজারি। মঙ্গলবার রিও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। অভিযান শুরুর কয়েকঘণ্টা পরও শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

অপরাধীরা ড্রোন ব্যবহার করে পালটা বোমা নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নিরাপদ আশ্রয়ের জন্য দিশেহারা হয়ে ছোটাছুটি করছিলেন স্থানীয়রা।

অভিযানের প্রথম দিনে অন্তত ৬০ সন্দেহভাজন অপরাধী নিহত হওয়ার দাবি করেছেন ক্যাস্ত্রো। তার প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে জানান, অভিযানে অন্তত চার পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন।

গত বছর রিওতে পরিচালিত পুলিশি অভিযানে কেবল দুদিনেই প্রায় সাতশ জন প্রাণ হারিয়েছিলেন।

ফাভেলাতে মাদকবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রে ২০২০ সালে কিছু বিধিনিষেধ আরোপ করেছিল ব্রাজিলের আদালত। ওই আদেশ অনুযায়ী, হেলিকপ্টার ব্যবহার এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশে অভিযান পরিচালনা নিষিদ্ধ ছিল।

তবে, সব বিধিনিষেধ চলতি বছর প্রত্যাহার করে নিয়েছে আদালত।

মানবাধিকার সংস্থার পক্ষ থেকে চলমান অভিযানের নিন্দা জানানো হয়েছে। তাদের বক্তব্য, অপরাধচক্রের বিরুদ্ধে এসব পুলিশি অভিযান মোটেই কার্যকর নয়। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়