শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানের হাসপাতালে আরএসএফের হামলা, নিহত ৪৬০

সুদানে হাসপাতালে হামলা চালিয়ে অন্তত ৪৬০ জনকে হত্যা করেছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রবিবার দারফুরের এল ফাশের দখলের পর শহরের মূল হাসপাতালে হামলা চালায় আরএসএফ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, মঙ্গলবার আরএসএফ সদস্যরা হাসপাতালে থাকা প্রত্যেককেই ঠান্ডা মাথায় হত্যা করেছে। তাদের হাত থেকে রোগী, তাদের সঙ্গী কিংবা সেখানে উপস্থিত যে কেউই বাদ যায়নি।

সংস্থাটি জানায়, শহরের চিকিৎসাকেন্দ্রগুলো ‘মানব কসাইখানায়’ পরিণত হয়েছে।

আরএসএফ চারজন ডাক্তার, একজন ফার্মাসিস্ট ও একজন নার্সসহ মোট ছয় স্বাস্থ্যসেবা কর্মীকে করেছে এবং তাদের মুক্তির জন্য দেড় লাখ ডলারের বেশি মুক্তিপণ চাইছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়।

মঙ্গলবারের এই হামলার কথা নিশ্চিত করেছে স্থানীয় এল-ফাশের রেজিস্ট্যান্স কমিটিও। তারা জানায়, হত্যাযজ্ঞের পর শহরজুড়ে নেমে আসে এক ভয়াবহ নীরবতা।

১৮ মাসব্যাপী অবরোধ, অনাহার ও গোলাবর্ষণের পর রবিবার আরএসএফ শহরটি দখল করে নেয়। এটি ছিল দারফুরে সুদান সেনাবাহিনীর শেষ ঘাঁটি।

২০২৩ সালের এপ্রিলে সংঘাত শুরুর পর থেকে আরএসএফ ও এর মিত্র আরব মিলিশিয়াদের বিরুদ্ধে অ-আরব জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ উঠেছে। যদিও আরএসএফ তা অস্বীকার করে।

এল-ফাশের দখল হয়ে যাওয়ার পর জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো শহরে আটকে থাকা প্রায় আড়াই লাখ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে বিবিসি ভেরিফাই বিশ্লেষিত নতুন ভিডিওগুলোতে দেখা গেছে, শেষ কয়েকদিনে আরএসএফ সদস্যরা নিরস্ত্র বেসামরিকদের গুলি করে হত্যা করছে।

সহায়তা সংস্থাগুলোর মতে, শহর ও আশপাশের এলাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। কেউ কেউ প্রাণের ঝুঁকি নিয়ে পাশের টাওইলা শহরে পালিয়ে গিয়ে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন।

এক ব্যক্তি বিবিসি আরবিকে বলেন, শনিবার গোলাবর্ষণ এতই তীব্র ছিল যে আমাদের পালানো ছাড়া উপায় ছিল না। পথে আরএসএফ আমাদের মারধর করে, জিনিসপত্র ছিনিয়ে নেয়, আর অনেককে ধরে মুক্তিপণ দাবি করে। কয়েকজনকে পরে গুলি করে হত্যা করা হয়।

জাতিসংঘের সাবেক মানবিক সহায়তা কর্মকর্তা ইয়ান এগেল্যান্ড বলেন, এখানে গণহত্যার ওপর গণহত্যা হচ্ছে—অনাহার, চিকিৎসাহীনতা, মৃত্যুর মিছিল—সব মিলিয়ে এটি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়