শিরোনাম
◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০২:০৩ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার মেক্সিকোর সমুদ্রে ধরা পড়ল ওর্কাদের গ্রেট হোয়াইট শার্ক শিকার: শঙ্কিত বিশেষজ্ঞরা

মেক্সিকোর উপকূলে ড্রোন ফুটেজে দেখা গেছে, ওর্কা বা কিলার হোয়েলের একটি দল একযোগে অল্প বয়সী গ্রেট হোয়াইট শার্ক শিকার করছে এবং সবাই মিলে ভাগাভাগি করে এর লিভার খাচ্ছে। ফ্রন্টিয়ার্স ইন মেরিন সায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ক্যালিফোর্নিয়ায় এর আগেও এ ধরনের ঘটনা দেখা গেলেও মেক্সিকোতে এই প্রথম প্রমাণ ধরা পড়েছে। খবর সিএনএনের।

২০২০ ও ২০২২ সালের ঘটনাগুলোতে দেখা যায়, কয়েকটি ওর্কা দল একযোগে শার্ককে আক্রমণ করে, শরীর উল্টে দিয়ে একে অবশ করে ফেলে-যার ফলে সহজেই লিভার ছিঁড়ে নেয়া যায়। হাঙরের লিভার অত্যন্ত পুষ্টিকর এবং শরীরের তুলনায় বড় হওয়ায় ওর্কাদের কাছে এটি আকর্ষণীয় খাবার।

গবেষকরা মনে করছেন, এই আচরণ নিয়মিত হলে সাদা হাঙরের জনসংখ্যার ওপর চাপ বাড়তে পারে। 

বিশেষজ্ঞরা আশঙ্কার কথা বলেন, এটি নির্দিষ্ট ওর্কা দলের শেখা শিকার কৌশল, যা শিকার সংস্কৃতির অংশ হিসেবে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। ফলে ওর্কা ও হাঙর-দুই প্রজাতির সংরক্ষণে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়