শিরোনাম
◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০৯:২৩ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫০ বছর বাঁচেন হুনজা নারীরা: দীর্ঘায়ু ও সৌন্দর্যের রহস্য মুগ্ধ করছে বিশ্বকে

উত্তর পাকিস্তানের ইয়াসিন, হুনজা ও নগর উপত্যকার হুনজা সম্প্রদায়ের নারীরা দীর্ঘায়ু ও সৌন্দর্যের জন্য বিশ্ববাসীর জন্য রহস্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, হুনজা নারীদের আয়ু প্রায় ১৫০ বছরেরও বেশি এবং ষাট-সত্তর বছর বয়সেও তাদের চেহারায় তরুণত্ব ধরে থাকে।

হুনজা সম্প্রদায়ের জীবনধারা স্বতন্ত্র, স্বাবলম্বী ও প্রাকৃতিক। কৃষি নির্ভর জীবন, পরিশ্রমী শারীরিক ক্রিয়াকলাপ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তাদের দীর্ঘায়ুর মূল চাবিকাঠি। হুনজাদের খাদ্যতালিকা মূলত ফল, শাকসবজি, আখরোট ও দুধ-ডিমে সমৃদ্ধ। এছাড়া বছরে ২–৩ মাস তারা কঠিন খাবার এড়িয়ে কেবল ফলের রস খেয়ে থাকে।

বিশ্ব মিডিয়ায় হুনজা সম্প্রদায়ের দীর্ঘায়ুর উদাহরণ হিসেবে একটি বিস্ময়কর ঘটনা উল্লেখ করা হয়। ১৯৮৪ সালে লন্ডনের হিথরো বিমানবন্দরে আব্দুল মোবাত নামে এক হুনজা ব্যক্তিকে দেখা যায়, যার পাসপোর্টে জন্মসাল ১৮৩২ উল্লেখ ছিল। অর্থাৎ, তিনি তখন ১৫২ বছর বয়সী। নিরাপত্তা কর্মকর্তারা প্রথমে অবাক হয়েছিলেন, তবে পরে নিশ্চিত হন যে তার বয়স সত্যিই এতই বেশি।

হুনজা জনগণের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো, তারা প্রায়শই ক্যান্সারমুক্ত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, হুনজাদের খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক কার্যকলাপই তাদের সুস্থতা এবং দীর্ঘায়ুর রহস্য। বিশেষ করে নারীরা ৬৫ বছরেও সন্তান জন্ম দিতে সক্ষম বলে জানা গেছে।

সুস্থ জীবনধারা, প্রাকৃতিক খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাহাঁটি ও কম চাপের জীবন হুনজা নারীদের যৌবন ও সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করছে। বিশ্ববাসীর জন্য হুনজা সম্প্রদায় আজও রহস্য ও অনুপ্রেরণার উৎস।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়