শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ও আরব আমিরাতের যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়া 'জালমুদ-১' সম্পন্ন

পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেনশিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া ‘জালমুদ-১’ খাইবার পাখতুনখোয়ার তারবেলায় সমাপ্ত হয়েছে। মহড়াটি মূলত জিম্মি উদ্ধার অভিযানের ওপর কেন্দ্রীভূত ছিল।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, দুই সপ্তাহব্যাপী এ মহড়ায় পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ (এসএসজি) এবং ইউএই প্রেসিডেনশিয়াল গার্ডের ইউনিটসমূহ অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে এসএসজির জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমিরাতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

আইএসপিআর আরও জানায়, মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে যৌথ দক্ষতা বৃদ্ধি এবং জিম্মি উদ্ধার কার্যক্রমে সমন্বিত সক্ষমতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই উদ্যোগের লক্ষ্য ছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা। 

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়