শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ। ১২ নভেম্বর তুলুসে ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্রের সংবাদ সম্মেলনে তিনি জানান, রাশিয়া ২০২২ সালের ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে মহাকাশে গুপ্তচর কার্যক্রম চালাচ্ছে এবং ফরাসি উপগ্রহ পর্যবেক্ষণ করছে।

ম্যাক্রোঁ অভিযোগ করেন, ফ্রান্সের মহাকাশ স্থাপনাগুলো জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে। তিনি রাশিয়ার এই কার্যকলাপকে বিশ্বব্যাপী হুমকি হিসেবে উল্লেখ করে ফ্রান্সের সামরিক কার্যক্রমকে মহাকাশে বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, যা সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়। এর মোকাবিলায় ২০৩০ সালের মধ্যে মহাকাশ সামরিক খাতে ফ্রান্স ৪.২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। যদিও সুনির্দিষ্ট ব্যয়ের বিবরণ দেওয়া হয়নি, ধারণা করা হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার এবং উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন নির্মাণে অগ্রাধিকার দেওয়া হতে পারে। 

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়