শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৯:২৩ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার রাজধানীতে একাধিক রকেট হামলা

দামেস্কের মেজ্জাহ এলাকায় দুটি কাতিউশা রকেট হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘটনায় একজন নারী নিহত এবং কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বিষয়টি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে নিশ্চিত করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, রাজধানীর উপকণ্ঠ থেকে রকেট দুটি ছোড়া হয় এবং সেগুলো আবাসিক এলাকায় আঘাত হানে। এতে বেশকিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে, রকেটের পথ এবং উৎক্ষেপণস্থল শনাক্ত করার চেষ্টা চলছে।

হামলার পর মেজ্জাহ এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারকাজ পরিচালনা করেন।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়