শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিম-নেটওয়ার্ক ছাড়াই কল: নামিবিয়ার কিশোরের বিস্ময়কর উদ্ভাবন, বাতিল যন্ত্রাংশ দিয়ে তৈরি করলেন রেডিও ফ্রিকোয়েন্সি ফোন

নামিবিয়ার এক কিশোর তাঁর বিস্ময়কর উদ্ভাবন দিয়ে বিশ্বজুড়ে নজর কেড়ে নিয়েছেন। আফ্রিকা গ্লোবাল নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সিমন পেট্রুস নামের ওই কিশোর এমন একটি মোবাইল ফোন তৈরি করেছেন, যা সিম কার্ড, এয়ারটাইম বা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল করতে পারে।

পুরোনো ল্যান্ডফোন, টেলিভিশন ও টু-ওয়ে রেডিওর অংশসহ বিভিন্ন বাতিল ইলেকট্রনিক যন্ত্র জোড়া লাগিয়ে তিনি এমন একটি ডিভাইস বানিয়েছেন, যা রেডিও ফ্রিকোয়েন্সি প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। এর ফলে স্বল্পদূরত্বে থাকা অন্যান্য রেডিও ডিভাইসের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়, সম্পূর্ণভাবে বাইপাস করে মোবাইল নেটওয়ার্ক।

নামিবিয়া টুডে জানায়, পেট্রুসের উদ্ভাবনটি শুধু ‘ফোন’ নয়—এটি টেলিভিশন, এফএম রেডিও, কুলিং ফ্যান ও মোবাইল চার্জারের কাজও করে। গ্রামীণ এলাকায় দুর্বল নেটওয়ার্ক কাভারেজ তাঁকে এই উদ্ভাবনে অনুপ্রাণিত করে। স্কুলে পড়ার সময় থেকেই তিনি প্রোটোটাইপ তৈরির কাজ শুরু করেন, স্থানীয় মানুষের জন্য সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য।

যদিও এটি এখনো বাণিজ্যিকভাবে বাজারে আসেনি, তবু নামিবিয়া জুড়ে তাঁর এই কাজ প্রশংসা কুড়িয়েছে। আফ্রিকার যোগাযোগ প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সিমন পেট্রুস দেখিয়ে দিয়েছেন—অল্প সম্পদ, সৃজনশীলতা ও প্রযুক্তি জ্ঞান দিয়ে বাস্তব সমস্যার অনন্য সমাধান সম্ভব।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়