শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি যুবরাজের ঘোষণা: যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে পারেন

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে তাঁদের মোট বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত নেওয়া সম্ভব। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা এমবিএস স্থানীয় সময় মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসের এক আলোচনায় এই মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করতে চাইলে এমবিএস বলেন, ‘অবশ্যই।’ জবাবে ট্রাম্প বলেন, ‘দারুণ। আমি সত্যিই বিষয়টির প্রশংসা করছি।’

এর আগে ট্রাম্প জানান, সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে—যা তাঁর এই বছরের শুরুর দিকে রিয়াদ সফরের সময় ঘোষিত চুক্তির অংশ। তিনি বলেন, ‘এই অঙ্ক আরও কিছুটা বাড়তে পারে। আমরা এটিকে অত্যন্ত মূল্যায়ন করি।’

ট্রাম্প আরও বলেন, এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রে নতুন কারখানা স্থাপন, বিভিন্ন কোম্পানিতে অর্থায়ন এবং ওয়াল স্ট্রিটে কার্যক্রম জোরদার হবে। এর মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানও তৈরি হবে। তিনি বলেন, ‘আমাদের অনেক চাকরি তৈরি হচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর যুবরাজ সালমানকে বিশেষ আয়োজনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। হোয়াইট হাউসে তাঁর আগমনের সময় আকাশে উড়ে যায় তিনটি এফ-৩৫ এবং তিনটি এফ-১৫ যুদ্ধবিমান। এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুবরাজের প্রতি ব্যক্তিগত নিবেদন। যুবরাজের সফরের আগেই ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়